The Open Letter to Nava Nalanda School
Subhasis Dutta
নবনালন্দা বিদ্যালয় কে খোলা চিঠি
শুভাশিস দত্ত
© SUBHASIS DUTTA
নবনালন্দা বিদ্যালয় কে খোলা চিঠি
প্রতি
প্রশাসক
নবনালন্দা বিদ্যালয়
কলিকাতা ও শান্তিনিকেতন
বিষয় ঃ গত 01.09.2020 পশ্চিম বঙ্গ সরকারের ছুটির আদেশ না মানার কারন
জানতে চাই।
মহাশয় ,
আমরা সকলেই জানি যে গত 31.08.2020 তারিখে প্রাক্তন রাস্ট্রপতি শ্রী প্রনব মুখোপাধ্যায় মহাশয় পরলোক গমন করেন । সে মোতাবেক পশ্চিম বঙ্গ সরকার 31.08.2020 তারিখের 2546-F(P2) নং মেমোতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কে 01.09.2020 বন্ধ রাখতে অনুরোধ করা হয় ।
কিন্তু সেই আদেশ নামা কে না মেনে সেই দিনে অনলাইন সমস্ত ক্লাস করানো হয় । এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে শ্রী প্রনব মুখোপাধ্যায় পশ্চিম বঙ্গ তথা বীরভূমের ভূমি পুত্র । তাই আমার মনে হয় উক্ত দিনে ছুটি দিলে ভাল হতো ।
পূর্বেও আমরা দেখেছি এন আই এক্টএ ছুটিও মানা হয় নি ।
এখন আমার অনুরোধ যে , এই ধরনের গুরুত্বপূর্ন আদেশ নামা না মানার কারন জানালে বাধিত হব । এতে কি ছাত্র-ছাত্রী রা কি আদেশ না মানার শিক্ষা পাবে না ?
বিদ্যালয় প্রশাসন তাদের এই বিষয়ে গুরুত্ব পূর্ন মতামত পেলে বিদ্যালয়ের অভিমুখ বুঝতে পারব ।
ধন্যবাদান্তে -
( স্বাক্ষরিত )
শুভাশিস দত্ত
অভিভাবক
স্কুল বাগান
বোলপুর
02.09.2020
আপনাদের মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।
সমাপ্ত ।
No comments:
Post a Comment