The Chinese App Banned: Childish Thinking
Subhasis Dutta
চীনা অ্যাপ নিষিদ্ধ : শিশু সুলভ চিন্তা ভাবনা
শুভাশিস দত্ত
© SUBHASIS DUTTA
চীন অ্যাপ নিষিদ্ধ : শিশু সুলভ চিন্তা ভাবনা
প্রথম পর্ব : টিকটক ও অন্যান্য
এখন দেখছি সবার মোবাইলে ঊনষাট টি অ্যাপ তালিকা ঘুরছে । কি নাকি সেগুলো চীনা অ্যাপ আর এগুলো ভারত সরকার বন্ধ করে দিয়েছে । গুজব না সত্যি আমি জানি না এখনো । এই গ্লোবালাইজেসন যুগে WTO স্বাক্ষরিত সরকার এগুলো বন্ধ করবার ক্ষমতা নেই ।
আর একটা বিষয় ল্যক্ষ করার আছে ওই ঊনষাটটি ভিতর সাধারন ভাবে পঞ্চাশটির নাম শোনেন নি এবং পাঁচটির বেশী ব্যবহার করেন নি।
আমার মতে এই ঊনষাটি অ্যাপ না কোন টা অপরিহার্য না খুব প্রয়োজনীয় না বিকল্পহীন না কোন অপরিহার্য বিনোদনের । এগুলো থাকা না থাকাতে কার কোন বিশেষ সুবিধা অসুবিধা হবে না।
এই ঊনষাট টি অ্যাপ ভারতের সার্বভৌমত্য নষ্ট করছে , দেশের তথ্য সুরক্ষিত রাখছে না। এখানেই আমাদের প্রশ্ন তার জন্য তো আছে সাইবার সুরক্ষা নীতি ।
এই ঊনষাট টি অ্যাপ বাদে (চীন হোক বা না হোক ) বাকী গুলো কি আমাদের ক্ষতি করতে পারবে না।
আমাদের ভারত সরকার এই অ্যাপ গুলো বন্ধ করে শিশু সুলভ চিন্তা ভাবনা মতো হাস্য রসের বিষয় হয়ে উঠবে না।
ভারত সরকারের উচিত হবে কোন দেশের অ্যাপ না দেখে অ্যাপ সবরকম গুনাগুন ও বিপদ দেখে জনগন সতর্ক করা ও নিজে সতর্ক হওয়া ।
সাইবার সুরক্ষা নীতি আরো শক্তিশালী করে আমরা বিপদ মুক্ত হবো এই আশা রাখি ।
দ্বিতীয় পর্ব : পাবজি ও অন্যান্য
এবার দ্বিগুন, ঊনষাট দ্বিগুন এ এক শত আঠার । হ্যাঁ ঠিক ই শুনেছেন এবার ভারত সরকার পাবজী সহ এক শত আঠারটি অ্যাপ নিষিদ্ধ করেছে । কি না এগুল সার্বভৌমত্ব এবং ঐক্যের পক্ষে আশঙ্কাজনক । আর এগুল করা হয়েছে ভারতের প্রতিরক্ষার স্বার্থে এবং দেশের জনগণের নিরাপত্তার জন্য । কি সুন্দর যুক্তি । এখন প্রশ্ন কবে থেকে এই অ্যাপ গুল চালু হয়েছে আর কবে থেকে আমাদের সরকার এগুলর কুফল ধরতে পারল ।
আমার মনে হয় এই গ্লোবালাইজেসন যুগে WTO স্বাক্ষরিত সরকার এগুলো বন্ধ করবার ক্ষমতা নেই । যদি হয় ভাল । কিন্তু আগে ঊনষাটটি অ্যাপ বন্ধ করে কি লাভ হল তার খতিয়ান কই ।
পাবজী তো চীনের সংস্করণ বন্ধ তো ক্ষতি কি অন্য দেশের সংস্করণ তো আছে । চীন কি ঘুর পথে ব্যবসা করতে পারবে না ।
আর একটা জিনিষ আমার বোধগম্য হল না , এতে নাকি চীনের অনেক ক্ষতি , জি ডি পি কি বলে ?
আর একটা বিষয় ল্যক্ষ করার আছে ওই একশত আঠারটি অ্যাপ এর ভিতর সাধারন ভাবে পঞ্চাশটির নাম শোনেন নি এবং দশটির বেশী ব্যবহার করেন নি।
এই একশত আঠার টি অ্যাপ ভারতের সার্বভৌমত্য নষ্ট করছে , দেশের তথ্য সুরক্ষিত রাখছে না। এখানেই আমাদের প্রশ্ন তার জন্য তো আছে সাইবার সুরক্ষা নীতি । সে কি আরো বিপন্ন । সে তো নিত্যদিন সাধারন মানুষের কোটি কোটি টাকা জালিয়াতি ধরতে অপারগ । সে শুধু ক্রেতা কে ও টি পি দেবেন না বলেই ক্লান্ত থাকে। সামান্য জামতাড়া গ্যাং দের রমরমা ।
এই ঊনষাটটি অ্যাপ ও একশত আঠারটি অ্যাপ ছাড়া আর কোন অ্যাপ কি আমাদের জন্য বিপদজনক নয় বলেই কি সরকার মনে করে কি না জানি না ।
আমাদের ভারত সরকার এই অ্যাপ গুলো বন্ধ করে শিশু সুলভ চিন্তা ভাবনা মতো হাস্য রসের বিষয় হয়ে উঠবে না।
ভারত সরকারের উচিত হবে কোন দেশের অ্যাপ না দেখে অ্যাপ সবরকম গুনাগুন ও বিপদ দেখে জনগন সতর্ক করা ও নিজে সতর্ক হওয়া ।
সাইবার সুরক্ষা নীতি আরো শক্তিশালী করে আমরা বিপদ মুক্ত হবো এই আশা রাখি সরকারের কাছে ।
সরকার বাহাদুরের আদেশনামা গুলি সংযুক্ত করা হল ।
![]() |
Link : For Ban of 59 mobile apps
বাংলায়
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1635206
Link : For Ban of 118 mobile apps
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1650669
বাংলায়
আপনাদের মুল্যবান মন্তব্যের অপেক্ষায় থাকলাম ।
সমাপ্ত ।



